নোবিপ্রবির আবাসিক হলে ল্যাপটপ সহ নগদ অর্থ চুরি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৪৭ পূর্বাহ্ন | সারাদেশ
আবদুল্লাহ আল নোমান (নোবিপ্রবি) :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম আবাসিক হল থেকে শিক্ষার্থীদের ২টি ল্যাপটপ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি৷ সহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।
২১ অক্টোবর (শুক্রবার) দুপুর ১ টা ৩৫ মিনিটে জুমুআর নামাজের সময় সালাম হলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষ হতে রুমে প্রবেশ করে আলমারির ডয়ার খুলে ২টি ল্যাপটপ ও নগদ ১৬ হাজার টাকা নেওয়ার ঘটনা ঘটেছে।
তথ্য মতে, চুরি হওয়া ল্যাপটপ গুলোর মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
এ বিষয়ে খবর পেয়ে সালাম হল অফিস পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইকবাল হোসেন সুমন, সালাম হলের সহকারী প্রভোস্ট মোঃ রিয়াজ মোরশেদ ও কামরুজ্জামান । এ সময় দীর্ঘ প্রচেষ্টার পর সালাম হলের সকল ফ্লোরের সিসিটিভি ফোটেজের আলোকে চুরের আলামাত খুঁজে বের করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোঃ শাহরিয়া আকবর জানান,‘আমরা জুমুআ নামাজের জন্য দুপুর ১ টা ৫০ মিনিটের সময় রুম হতে বের হয়ে যায় এরপর এসে দেখি রুম হতে দুটি ল্যাপটপ ও আলমারির ডয়ার হতে নগদ ১৬ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় অতিদ্রুত চোরকে শনাক্তকরণের মাধ্যমে প্রয়োজনীয় শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন বলেন,‘ চুরির ঘটনায় দোষীকে চিহ্নিত করতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় সুধারাম থানায় মামলা করা সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে যাতে করে সমাধান পায় সে মোতাবেক হল প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা করা হবে বলে জানান তিনি ।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ’এ ঘটনায় দোষীকে সাবস্ত করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় আমাদের পক্ষ হতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ, পূর্বের সময়গুলোতে ভাষা শহীদ আব্দুস সালাম হল থেকেও একাধিক ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিসপত্র হারানো ঘটনা ঘটেছে । সর্বশেষ ২০২২ সালে নতুন করে হল চালুর পর এই প্রথম হারানোর ঘটনা ঘটলো।

